× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৪:২৫ পিএম

কালিয়াকৈরে ডাকাতির চেষ্টাকালে আটক, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৪:২৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে একটি হোটেলে ডাকাতির চেষ্টার অভিযোগে সৌরভ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে সে আহত হয়। ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) সকাল প্রায় ৭টার দিকে উপজেলার খাড়াজোড়া এলাকার জমিদার হোটেলে পাঁচটি মোটরসাইকেলে করে প্রায় ১০ জনের একটি দল আসে। তাদের ডাকাত দলের সদস্য বলে সন্দেহ করে স্থানীয় লোকজন বাধা দিলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় সৌরভ নামে একজনকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। অন্যরা দুটি মোটরসাইকেল ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত সৌরভকে উদ্ধার করে হেফাজতে নেয় এবং জব্দ করা দুটি মোটরসাইকেল থানায় নিয়ে যায়।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, আটক সৌরভের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পালিয়ে যাওয়া অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!