× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৮:০৬ পিএম

লেবুখালী বিশ্ববিদ্যালয় স্কয়ার জামে মসজিদের ওজুখানা-শৌচাগার উন্নয়ন কাজের উদ্বোধন

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৮:০৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী বিশ্ববিদ্যালয় স্কয়ার সংলগ্ন জামে মসজিদের ওজুখানা ও শৌচাগার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে পটুয়াখালী জেলা পরিষদের অর্থায়নে বাস্তবায়নাধীন এ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা পরিষদের বরাদ্দে প্রায় দুই হাজারের বেশি মুসল্লির ব্যবহার উপযোগী করে মসজিদের ওজুখানা ও শৌচাগার উন্নয়নের কাজ শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মুসল্লিদের অজু ও স্যানিটেশন সুবিধার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং ধর্মীয় কার্যক্রম পালনে আরও স্বাচ্ছন্দ্য নিশ্চিত হবে।

উদ্বোধন অনুষ্ঠানে জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী, জেলা বিএনপির সদস্য মো. মিজানুর রহমান, দুমকি উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. সাইফুল মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কবির শরীফ ও মো. মিন্টু মৃধাসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেক হাওলাদার, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক হাওলাদার, দুমকি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদ সরদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক ওবি, সদস্য নুরজামাল সাজিন, মসজিদ কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

Link copied!