× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৭:৫৩ পিএম

ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৭:৫৩ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নিজ বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রির অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব।

মঙ্গলবার (২১ জুলাই) ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার (২০ জুলাই) রাতে জামালপুর ইউনিয়নের পূর্বপারপুগী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্বপারপুগী গ্রামের মো. কোরবান আলী (৪১) ও তার স্ত্রী মোছা. জেসমিন খাতুন (২৭)। অভিযানকালে তাদের আধাপাকা বসতঘর তল্লাশি করে ১৮৩ বোতল ফেনসিডিল, ১৫৭ বোতল এসকাফ ও ১৩ বোতল এমকেডিলসহ মোট ৩৫৩ বোতল মাদকদ্রব্য জব্দ করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ২৩ হাজার ৭শ টাকা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১৩’র দিনাজপুর ক্যাম্প (সিপিসি-১) সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে তিনটার দিকে ওই গ্রামের কোরবান আলীর বাড়িতে অভিযান চালানো হয়। ঘরে মজুদ রাখা এসব মাদক উদ্ধার করার পর ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, গ্রেপ্তারকৃত পরিবারটি দীর্ঘদিন যাবত নিজ বাড়িতে মাদক মজুদ রেখে ঠাকুরগাঁওসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন।

জানতে চাইলে র‌্যাব-১৩’র মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, 'গ্রেপ্তারকৃত দুজন পেশাদার মাদক কারবারি। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। আলামতসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।'

রূপালী বাংলাদেশ

Link copied!