× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১, ২০২৬, ০৭:৪০ পিএম

আসন্ন বর্ষায়  জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করতে হবে : চসিক মেয়র

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১, ২০২৬, ০৭:৪০ পিএম

চসিকের বিভাগীয় প্রধানদের সাথে সভায় বক্তব্য রাখছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : রূপালী বাংলাদেশ

চসিকের বিভাগীয় প্রধানদের সাথে সভায় বক্তব্য রাখছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন আসন্ন বর্ষা মৌসুমে নগরীকে জলাবদ্ধতামুক্ত রাখতে কার্যকর উদ্যোগ বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার রাখা, ম্যানহোলের ঢাকনা ও রেলিং স্থাপন এবং সিসিটিভির মাধ্যমে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পর্যবেক্ষণ করতে হবে।

সোমবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে আয়োজিত বিভাগীয় প্রধানদের সঙ্গে সমন্বয় সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিনসহ বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় বিভাগীয় প্রধানরা নিজ নিজ বিভাগের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান প্রকৌশলীকে নির্দেশ দিয়ে বলেন, গত বছর যে সব স্থানে জলাবদ্ধতা হয়েছিল, সেগুলো চিহ্নিত করে এবছর আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের সঙ্গে সমন্বয় করে পানি নিষ্কাশনের জন্য পাম্প স্থাপন করতে হবে।

তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ ৮ থেকে ১০টি পয়েন্ট সিসিটিভির আওতায় আনতে হবে, যাতে ভারী বর্ষণে পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা যায়। যেসব স্থানে ম্যানহোলের ঢাকনা নেই বা চুরি হয়েছে, সেখানে দ্রুত নতুন ঢাকনা স্থাপন করতে হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ খাল ও নালার পাশে রেলিং নির্মাণের নির্দেশ দেন তিনি।

পরিচ্ছন্নতা বিভাগকে নির্দেশ দিয়ে মেয়র বলেন, নগরীর কোন কোন এলাকায় ময়লা অপসারণ ব্যাহত হচ্ছে, তা চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নিতে হবে। যেসব এলাকায় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নেই, সেখানে নতুন এসটিএস স্থাপনের উদ্যোগ গ্রহণের নির্দেশও দেন তিনি।

রাজস্ব বিভাগকে নির্দেশনায় মেয়র বলেন, চট্টগ্রাম বন্দর থেকে সিটি করপোরেশনের প্রাপ্য রাজস্ব নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। কনটেইনার ইয়ার্ডগুলোর রাজস্ব পুনর্মূল্যায়ন ও নির্ধারণের বিষয়েও উদ্যোগ নিতে বলা হয়।

এছাড়া নগরীতে ফ্ল্যাট মালিকানা নিবন্ধনের তথ্য সংগ্রহ করে সেগুলো হোল্ডিং ট্যাক্সের আওতায় আনা হয়েছে কিনা, তা যাচাইয়ের নির্দেশ দেন তিনি।

শিক্ষা খাত নিয়ে আলোচনা চলাকালে প্রধান শিক্ষা কর্মকর্তা কিছু শিক্ষা প্রতিষ্ঠানের ভবন সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরলে মেয়র সেসব ভবন দ্রুত সংস্কারের নির্দেশ দেন, বিশেষ করে যেসব ভবন ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

সভায় সংশ্লিষ্ট সকল বিভাগকে সমন্বিতভাবে কাজ করে বর্ষায় নগরবাসীর ভোগান্তি কমানোর আহ্বান জানান মেয়র।

রূপালী বাংলাদেশ

Link copied!