লেবুর শরবত
উপকরণ:
রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতে লেবু শরবত তৈরি করতে লাগবে ডাটা ছাড়া সবুজ পুদিনা পাতা এক কাপ, খোসা সহ কচি শসার কুচি ২ কাপ। বিশেষ এ দুটি উপাদানের সাথে লাগবে গোল মুসাম্বি লেবু ২টি (রসের জন্য), চিনি ১ টেবিল চামচ, পানি দেড় লিটার, লবণ ও বিট লবণ পরিমাণমতো।
প্রণালি:
বাড়িতে এই শরবত তৈরি করতে প্রথমে লেবুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে কমলার কোষের মতো কেটে নিন। এরপর ব্লেন্ডারে খোসা ছাড়ানো লেবুর কোয়া ও সব উপকরণ দিয়ে ব্লেন্ড করে নিন। এবার ব্লেন্ডারের ঢাকনা খুলে চেক করে নিন লবণ ও চিনির স্বাদ। পছন্দসই না হলে প্রয়োজনমতো চিনি, লবণ দিয়ে আবারও একবার ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড হয়ে গেলে স্টিলের একটি ছাকনিতে সবুজ রংয়ের পানীয়টি ছেঁকে গ্লাসে ঢালুন। এবার তৈরি করা শরবত ডিপ ফ্রিজে রাখুন ১০ মিনিটের মতো। হালকা ঠান্ডার পরিবর্তে আরও একটু বেশি ঠান্ডা খেতে চাইলে এতে আইস কিউব যোগ করতে পারেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন