× UCB Sticker Card
সোমবার, ২০ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ১২:৪২ এএম

ন্যাশনাল লাইফের বিমা-সুবিধার আওতায় এলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ১২:৪২ এএম

ন্যাশনাল লাইফের বিমা-সুবিধার আওতায় এলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 

শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাস্থ্য সুরক্ষা দিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় দেশের শীর্ষতম জীবনবিমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির সঙ্গে গ্রুপ বিমা চুক্তি করেছে। ১৯ জুলাই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর শেষে দলিল হস্তান্তর করেন ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস প্রফেসর ড. মো. বেলাল হোসেন। এ সময় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিচালক অর্থ ও হিসাব প্রফেসর এ কে এম রুহুল আমীন, পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন প্রফেসর ড. সরওয়ার হোসেন এবং ন্যাশনাল লাইফের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস এফসিএ, গ্রুপ বিভাগের প্রধান ইভিপি কাজী মোহাম্মদ মহসীন ও জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি উপস্থিত ছিলেন। 

সম্পাদিত চুক্তির আলোকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন থেকে ন্যাশনাল লাইফের বিমা-সুবিধার আওতাভুক্ত হলেন। এতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হলো এবং শিক্ষার্থীদের নিরাপদ ও সুরক্ষিত ভবিষ্যৎ গড়ার এক নতুন অধ্যায় সূচিত হলো।

এ সময় ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিমাসেবার আওতায় আনতে পেরে আমরা গর্বিত। এ চুক্তির মাধ্যমে আমরা একটি সুন্দর জাতি গঠনে অংশীদার হলাম। এ জন্য তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন জানান। তিনি আরও বলেন, এই চুক্তি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি শিক্ষার্থীদের স্বাস্থ্য, নিরাপত্তা ও ভবিষ্যতের প্রতি একটি দৃঢ় অঙ্গীকার।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস প্রফেসর ড. মো. বেলাল হোসেন বলেন, ন্যাশনাল লাইফের যথেষ্ট সক্ষমতা ও সুখ্যাতি রয়েছে। আশাকরি ন্যাশনাল লাইফ অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে চুক্তিটি বাস্তবায়ন করবে। এই চুক্তি শিক্ষার্থীদের কল্যাণে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!