× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৫:২২ পিএম

নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৫:২২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টায় নগরীর হেতেম খাঁ এলাকায় নেসকোর প্রধান কার্যালয়ের সামনে ‘রাজশাহীবাসী’র ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ। সভাপতিত্ব করেন বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল ইসলাম মিলু। এ সময় বক্তব্য দেন মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, বিভাগীয় শহর রাজশাহী থেকে নেসকোর প্রধান কার্যালয় অন্যত্র স্থানান্তরের উদ্যোগ এ অঞ্চলের প্রশাসনিক ও অর্থনৈতিক গুরুত্বকে ক্ষুণ্ন করবে। এতে কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য এবং জনসেবামূলক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়বে। তারা প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখার দাবি জানান এবং এ উদ্যোগ বাতিলের আহ্বান জানান। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা।

পরে নেসকোর নির্বাহী পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) আফাজ উদ্দিনের মাধ্যমে প্রধান উপদেষ্টার উদ্দেশে একটি স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে বলা হয়, প্রধান কার্যালয় স্থানান্তর করা হলে রাজশাহীর কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য ও জনসেবামূলক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে। তাই স্থানান্তরের প্রস্তাব বাতিল করে প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখার অনুরোধ জানানো হয়।

এদিকে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ সম্প্রতি নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের সম্ভাব্য আর্থিক ও প্রশাসনিক প্রভাব বিশ্লেষণ করে মতামত দিতে নেসকোর ব্যবস্থাপনা পরিচালকের কাছে একটি চিঠি পাঠিয়েছে। গত ১৬ জুলাই সিনিয়র সহকারী সচিব শেখ মেজবাহ উল সাবেরিন স্বাক্ষরিত ওই চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় মতামত চাওয়া হয়।

Link copied!