× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৫:৩০ পিএম

মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে আনসারের অভিযানে ৫০০ কেজি স্ক্র্যাব উদ্ধার

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৫:৩০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যদের তাৎক্ষণিক অভিযানে সংঘবদ্ধ চোরচক্রের চুরির চেষ্টা ব্যর্থ হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ কেজি লোহাজাতীয় স্ক্র্যাব উদ্ধার করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, রোববার (১৯ জুলাই) রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে সিপিজিসিবিএল (CPGCBL) পরিচালিত মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের অভ্যন্তরে মুগডেইল ও রাঙ্গাখালী পোস্টের মধ্যবর্তী এলাকায় ৭ থেকে ৮ জনের একটি সংঘবদ্ধ চোরচক্র লোহাজাতীয় স্ক্র্যাব চুরি করে নিয়ে পালানোর চেষ্টা করে।

এ সময় টহলরত আনসার সদস্য এপিসি অপু সিংহ, আনসার দিদারুল আলম এবং আনসার শাহরিয়া দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চোরচক্রকে প্রতিহত করেন। আনসার সদস্যদের উপস্থিতি ও ধাওয়ার মুখে চোরচক্র চুরি করা স্ক্র্যাব ফেলে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করা প্রায় ৫০০ কেজি লোহাজাতীয় স্ক্র্যাব যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রকল্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা, চুরি ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় বাহিনীর সদস্যরা সর্বদা সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় বাহিনীর কার্যকর ভূমিকার প্রতিফলন বলেও উল্লেখ করা হয়েছে।

Link copied!