× UCB Sticker Card
শুক্রবার, ১২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ১২:৫৩ এএম

বিয়ের মঞ্চে বর পেলেন ব্রাজিল জার্সি, কনে আর্জেন্টিনার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ১২:৫৩ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কুমিল্লায় বিয়ের মঞ্চে এক ব্যতিক্রমী উপহার ঘিরে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। ফুটবল বিশ্বকাপের আনন্দের এই সময়ে বর-কনের হাতে তুলে দেওয়া হয় চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার জার্সি। যা বিয়ে বাড়ির আনন্দে যোগ করে ভিন্নমাত্রা।

ফুলে ফুলে সাজানো বিয়ের মঞ্চ। চারদিকে আনন্দের রং, আত্মীয়স্বজনের কোলাহল। সেই আনন্দের মাঝেই যেন শুরু হয়ে যায় ব্রাজিল বনাম আর্জেন্টিনার দ্বৈরথ।

বৃহস্পতিবার (১১ জুন) কুমিল্লার মুরাদনগর উপজেলার বিল্লাল হোসেন বিবাহবন্ধনে আবদ্ধ হন একই জেলার হোমনা উপজেলার মাধবপুর গ্রামের রুবাইয়াত জাহান ফাইজারের সঙ্গে। বিল্লাল হোসেন ইংরেজি দৈনিক ডেইলি সানের কুমিল্লা জেলা প্রতিনিধি। বিশ্বকাপের আবহে ফুটবলপ্রেমী অতিথিদের উপস্থিতি যেন অনুষ্ঠানকে অন্য মাত্রা দেয়।

বিয়ের অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও পত্রিকার স্থানীয় প্রতিনিধিরা। এ সময় আমার দেশের কুমিল্লা প্রতিনিধি এম হাসান উপহার হিসেবে বরের হাতে তুলে দেন ব্রাজিলের জার্সি। আর কনের জন্য ছিল আর্জেন্টিনার জার্সি।

উপহার হাতে নিয়েই হাসিতে ভরে ওঠে বর-কনের মুখ। উপস্থিত অতিথিরা মেতে ওঠেন মজার তর্কে। বিশ্বকাপের ট্রফি- ব্রাজিল না আর্জেন্টিনা কার হাতে উঠবে!

Link copied!