× UCB Sticker Card
শুক্রবার, ১২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ১২:৪৮ এএম

খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আগুন ১২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ১২:৪৮ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাতে হাসপাতালটির ১৭ তলা ভবনের নিচতলায় এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে হাসপাতাল ভবনের বিভিন্ন তলায় রোগী ও স্বজনরা আটকা পড়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ উল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন পর্যন্ত কেউ হতাহত হয়নি।

উদ্ধার হওয়া হাসপাতালের কর্মীরা জানান, নবম, দশমসহ ওপরের তলার আইসিইউ ও কেবিনের রোগীরা নিরাপদে রয়েছেন। আতংকের কারণে ভীতিকর পরিবেশ তৈরি হয়েছিল। ভর্তি অনেক রোগীকে বাইরে বের করে আনা হচ্ছে।

আগুন লাগার প্রাথমিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Link copied!