খুলনায় গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেও হামলা
মে ৫, ২০২৬, ০৯:১৮ পিএম
খুলনায় গুলিবিদ্ধ এক যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে আবারও গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় নতুন করে কেউ হতাহত হয়নি।
সোমবার (৪ মে) দিবাগত রাত ২টার দিকে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গুলিবিদ্ধ রাজু হাওলাদার (৩৮) লবণচরা থানার তালিকাভুক্ত আসামি। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় হত্যা, ডাকাতিসহ...