× UCB Sticker Card
রবিবার, ১৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৬:৪৮ পিএম

বহিরাগত প্রো-ভিসি নিয়োগকে কেন্দ্র করে গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৬:৪৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. জাহিদুর রহমানকে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে তীব্র প্রতিবাদ জানিয়েছে  বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (গাকৃবিশিস)।

অন্য কোনো বিশ্ববিদ্যালয় হতে কাউকে এ গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগ বিশ্ববিদ্যালয়ের স্বার্থ, মর্যাদা ও আত্মপরিচয়ের পরিপন্থী উল্লেখ করে শিক্ষকরা এ নিয়োগ অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন।

রোববার (১৪ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে শিক্ষক সমিতির উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক সমিতির নেতৃত্ববৃন্দ, সদস্য ছাড়াও বিভিন্ন অনুষদ ও বিভাগের বিপুলসংখ্যক শিক্ষক অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে দক্ষ, অভিজ্ঞ ও যোগ্য শিক্ষকবৃন্দের সমন্বয়ে একটি শক্তিশালী একাডেমিক নেতৃত্ব গড়ে উঠেছে। এমন বাস্তবতায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও অন্য বিশ্ববিদ্যালয় হতে প্রো-ভিসি হিসেবে নিয়োগ দেওয়া প্রতিষ্ঠানটির শিক্ষকদের প্রতি অবমূল্যায়নের শামিল।

সভায় গাকৃবিশিস সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলম বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আজ দেশের অন্যতম উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। এখানে যোগ্যতা, জ্যেষ্ঠতা ও নেতৃত্বের সক্ষমতায় সমৃদ্ধ বহু শিক্ষক রয়েছেন। তাদের উপেক্ষা করে বহিরাগত কাউকে প্রো-ভিসি হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় পরিবারের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্বার্থে এ নিয়োগ অবিলম্বে বাতিল করে গাকৃবির যোগ্য শিক্ষকদের মধ্য থেকে প্রো-ভিসি নিয়োগের জোর দাবি জানায়।

সভায় উপস্থিত শিক্ষকবৃন্দ সর্বসম্মতিক্রমে বিশ্ববিদ্যালয়ের মতামত ও স্বার্থকে উপেক্ষা করে এ নিয়োগ কার্যকর করার যেকোনো অপ্রচেষ্টা তারা শান্তিপূর্ণ ও দৃঢ়ভাবে প্রতিহত করার ঘোষণা দেন।

তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, প্রশাসনিক স্থিতিশীলতা এবং শিক্ষকসমাজের আত্মমর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষক সমিতি প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং ভবনটি অবরুদ্ধ করে রাখেন।

মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নাসরীন আক্তার আইভী বলেন, বিশ্ববিদ্যালয় একটি স্বতন্ত্র ও দ্রুত অগ্রসরমান প্রতিষ্ঠান। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিজেদের যোগ্যতা ও মেধা দিয়ে প্রতিষ্ঠানের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এমন একটি প্রতিষ্ঠানে বহিরাগত প্রো-ভিসি নিয়োগ শিক্ষকদের প্রত্যাশা ও বিশ্ববিদ্যালয়ের স্বক্রিয়তার সঙ্গে সাংঘর্ষিক। বিশ্ববিদ্যালয়ের 
উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে দ্রুত এ নিয়োগ বাতিল করার দাবি জানান তিনি।

উল্লেখ্য, বহিরাগত প্রো-ভিসি নিয়োগের সম্ভাবনা দেখা দেওয়ার পর থেকেই গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের অবস্থান তুলে ধরে আসছিল গত ৭ জুন, ২০২৬ নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশিত হওয়ার পরপরই শিক্ষক সমিতি তীব্র প্রতিক্রিয়া জানিয়ে অবিলম্বে এ নিয়োগ প্রত্যাহারের দাবি জানায়। শিক্ষক নেতারা বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থ  রক্ষায় এবং শিক্ষকদের ন্যায্য প্রত্যাশার প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

Link copied!