× UCB Sticker Card
রবিবার, ১৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৬:৪২ পিএম

এক শিক্ষকেই চলছে বিদ্যালয়, নেই কার্যকর তদারকি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৬:৪২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ঘড়ির কাঁটায় তখন দুপুর ২টা ৪৫ মিনিট। বিদ্যালয়ে চারটি কক্ষ থাকলেও একটিতে চলছে অফিস কার্যক্রম। বাকি তিনটি কক্ষের মধ্যে দুটিতে শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়। এক কক্ষে পঞ্চম শ্রেণির সাতজন এবং অন্য কক্ষে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১২ জন শিক্ষার্থী পাঠ নিচ্ছিল। আর পুরো বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম সামলাচ্ছিলেন মাত্র একজন শিক্ষক।

রোববার (১৪ জুন) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পশ্চিম ঘনশ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়।

পঞ্চম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী জানায়, সেদিন তাদের মাত্র দুটি ক্লাস হয়েছে। এমন পরিস্থিতি কয়েক দিন ধরেই চলছে বলে তারা জানায়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তালেব জুয়েল বলেন, আমরা তিনজন শিক্ষক দিয়ে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করছি। আজ একজন শিক্ষিকা ব্যক্তিগত কারণে ছুটিতে রয়েছেন। আরেকজন শিক্ষক উপজেলা শিক্ষা অফিসে দায়িত্ব পালন করতে গেছেন। ফলে আমাকে একাই শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।

স্থানীয় কয়েকজন অভিভাবক ও বাসিন্দার অভিযোগ, শিক্ষকসংকট ও শিক্ষা কর্মকর্তাদের নিয়মিত তদারকির অভাবে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো. মোকাদ্দেস ইবনে সালামের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি বিস্তারিত বক্তব্য না দিয়ে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, বিদ্যালয়ে তিনজন শিক্ষক কর্মরত আছেন। তাদের মধ্যে একজন শিক্ষা অফিসে দায়িত্ব পালন করছেন। তবে একজন শিক্ষক দিয়ে একসঙ্গে একাধিক শ্রেণির পাঠদান কীভাবে সম্ভব—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে ক্লাস্টার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুন।

রূপালী বাংলাদেশ

Link copied!