× UCB Sticker Card
রবিবার, ১৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৬:৪৮ পিএম

‘আই হ্যাভ অ্যা প্লানের’ ব্যখ্যা দিলেন প্রধানমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৬:৪৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রায় ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরেই ঢাকার পূর্বাচলে গণসংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া তার অন্যতম আলোচিত বক্তব্য ছিল, ‘আই হ্যাভ অ্যা প্ল্যান। উই হ্যাভ অ্যা প্ল্যান ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি।’ এবার তিনি নিজেই সেই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়ায় এক সমাবেশে এ নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, জনগণের ভাগ্যোন্নয়নের সমস্ত কাজই তার ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’-এর অংশ।

প্রধানমন্ত্রী বলেন, এবার একটি জনমুখী বাজেট পেশ করা হয়েছে। সবাই বলছে, এই বাজেট মানুষের উপকারে আসবে। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল বাজেট নিয়ে সমালোচনা করছে। “মানি না, মানব না”— এসব বলছে, বাজেট পেশ করার আগেই রাস্তায় নেমে গেছে।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে যারা জান্নাতের টিকিট বিক্রির প্রলোভন দেখিয়েছিল, তারাই এখন দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তাদের বিষয়ে দেশের মানুষকে সজাগ থাকতে হবে।

সরকারপ্রধান বলেন, বাজেটে নিত্যপণ্যের দামের ক্ষেত্রে ট্যাক্স প্রত্যাহার করা হয়েছে। বাজেট পেশ করার পরে অতীতের মতো বাজারে কোনো পণ্যের দাম বাড়েনি। যারা গণমুখী কাজ নিয়ে বিক্ষোভ করে, তারা জনগণের বন্ধু হতে পারে না।

এ সময় প্রধানমন্ত্রী চকরিয়া–কক্সবাজার সড়ক চার থেকে ছয় লেন করার প্রতিশ্রুতি দেন। একইসঙ্গে চাষিরা যেন ন্যায্যমূল্য পান, সেজন্য শিগগিরই লবণের দাম নির্ধারণ করে দেওয়া হবে বলে জানান।

Link copied!