× UCB Sticker Card
রবিবার, ১৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৬:৩৮ পিএম

৬৫ বছর ধরে বাঁশিতে সুরে তুলে চলেছেন ৭৩ বছর বয়সী নন্দ দুলাল

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৬:৩৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

৬৫ বছর ধরে বাঁশিতে সুরে তুলে চলেছেন ৭৩ বছর বয়সী নন্দ দুলাল। রূপালী বাংলাদেশে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন কীর্তনীয়া দল নন্দ দুলাল সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা নন্দ দুলাল দাস।

শনিবার বিকেলে কুষ্টিয়া শহরস্থ শ্রীশ্রী হরিবাসর সর্বজনীন পুজা মন্দির প্রাঙ্গণ থেকে দেয়া ওই সাক্ষাৎকারে তিনি জানান, জন্ম রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাজবাড়ীর পূর্ব ফুল কাউনার গ্রামে। ছোট বেলায় বাবা প্রেমা নন্দ দাসের কাছ থেকে বাঁশি বাজানো শেখেন।

এরপর গীতাঞ্জলি, অনাথবন্ধু, মা অন্নপূর্ণাসহ বিভিন্ন যাত্রা দলে বাঁশি বাজান। দীর্ঘদিন ধরে যাত্রা দলে বাঁশি বাজানো শেষে, গুরু সন্তোষ বিশ্বাসের কাছে দীক্ষা গ্রহণ করেন। গুরু সন্তোষ বিশ্বাস ছিলেন দেশের স্বনাম ধন্য কীর্ত্তণ শিল্পী। গুরু সন্তোষ বিশ্বাসের কীর্ত্তণীয়া দল শিব মন্দির সম্প্রদায়ে দীর্ঘদিন ধরে বাঁশি বাজান।

৩৫ বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পাবনার নিশ্চিন্তপুরের তুলসী রাণী দাসের সাথে। ১ ছেলে ১ মেয়ের সংসার। দীর্ঘদিন গুরু সন্তোষ বিশ্বাসের সাথে থাকার পর নিজেই কীর্তনীয়া দল প্রতিষ্ঠাতা করেন। যার নাম নন্দ দুলাল সম্প্রদায়। সেই থেকেই এখনও চলছে বাঁশি বাজানো। জীবনের শেষ ইচ্ছা মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত বাঁশি বাজানো এবং অন্তিমে ভগবানের চরণে আশ্রয় পাওয়া।

উল্লেখ্য, বিশ্ব শান্তি কল্পে কুষ্টিয়া শহরস্থ শ্রীশ্রী হরিবাসর সর্বজনীন পুজা মন্দির প্রাঙ্গণে ৩২ প্রহর ব্যাপী মহানাম চলছে। ১২ জুন শুক্রবার থেকে এ মহানাম শুরু হয়। মহানাম  ১৫ জুন সোমবার পর্যন্ত। ১৬ জুন মঙ্গলবার ভোগমহোৎসব।

রূপালী বাংলাদেশ

Link copied!