× UCB Sticker Card
রবিবার, ১৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৬:৩৬ পিএম

দুবাইয়ে বেনজীর গ্রেপ্তার, রূপগঞ্জের ১০ কোটি টাকার বাংলো সরকারি তত্ত্বাবধানে

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৬:৩৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের একটি বিলাসবহুল ডুপ্লেক্স বাংলো রয়েছে রাজধানীর অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল সংলগ্ন আনন্দ হাউজিং সোসাইটিতে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর আদালতের নির্দেশে বাড়িটি আগেই জব্দ করা হয়।

জানা গেছে, রূপগঞ্জের পূর্বাচল সংলগ্ন দক্ষিণবাগ এলাকার আনন্দ হাউজিং সোসাইটিতে ২৪ কাঠা জমির ওপর নির্মিত ‘সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেড’ নামে পরিচিত।

এ ডুপ্লেক্স বাংলোটি ২০২২ সালের দিকে নির্মিত হয়। প্রায় ১০ কোটি টাকা মূল্যের এই বাড়িতে দেশে অবস্থানকালে নিয়মিত যাতায়াত ও রাত্রিযাপন করতেন বেনজীর আহমেদ।

দুদকের আবেদনের পর আদালতের নির্দেশে ২০২৪ সালের ৬ জুন সম্পত্তিটি জব্দ করা হয়। পরবর্তীতে সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও তদারকির জন্য জেলা প্রশাসককে রিসিভার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বর্তমানে বাড়িটি সরকারি তত্ত্বাবধানে রয়েছে। বাড়ির প্রধান ফটক সিলগালা করা হয়েছে এবং প্রশাসনের নিয়োজিত নিরাপত্তাকর্মীরা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেনজীর আহমেদ ও তার পরিবারের বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পত্তি আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে। জব্দকৃত সম্পদের তালিকায় রূপগঞ্জের এই আলোচিত ডুপ্লেক্স বাংলোটিও অন্তর্ভুক্ত রয়েছে।

Link copied!