× UCB Sticker Card
রবিবার, ১৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

তালতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০২:৪৫ পিএম

চিরকুটে লিখলেন ‘কেউ দায়ী নয়

তালতলী থানায় কনস্টেবলের মৃত্যু

তালতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০২:৪৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বরগুনার তালতলী থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মো. ফারুক হোসেন গাজী (৫৫) মারা গেছেন। রোববার সকালে থানার ব্যারাকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে তার লেখা চার পৃষ্ঠার একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

নিহত ফারুক হোসেন গাজী ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার আংগারিয়া গ্রামের রতন আলী গাজীর ছেলে। তিনি বরগুনার তালতলী থানায় কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল ৯টার দিকে থানার ব্যারাকে নিজ কক্ষে তাকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। পরে সহকর্মীরা দ্রুত তাকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল সাড়ে ৯টায় কর্তব্যরত চিকিৎসক ডা. সোহাগ তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর তার কক্ষ থেকে চার পৃষ্ঠার একটি চিরকুট উদ্ধার করা হয়। চিরকুটে তিনি নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি। এ ছাড়া মৃত্যুর পর তার মরদেহ পৈতৃক বাড়িতে পাঠানোর অনুরোধ এবং পারিবারিক কিছু ব্যক্তিগত বিষয় উল্লেখ করেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে মো. তারিকুল ইসলাম মাসুদ, সহকারী পুলিশ সুপার (আমতলী সার্কেল), বরগুনা সাংবাদিকদের বলেন, মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। উদ্ধার হওয়া চিরকুটে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। সকালে খবর পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ফারুক হোসেন গাজী প্রায় এক মাস আগে পাথরঘাটা থানা থেকে বদলি হয়ে তালতলী থানায় যোগদান করেন।

তার আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!