× UCB Sticker Card
সোমবার, ১৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুরাদনগর কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ১২:৪৯ পিএম

অবৈধ গ্যাস সংযোগে চুন তৈরির কারখানায় অভিযান 

মুরাদনগর কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ১২:৪৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের ফুলপাড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে পাথর পুড়িয়ে চুন তৈরির কারখানায় অভিযান চালিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি (বিজিডিসিএল) লি.।

রোববার বিকেলে কারখানাটিতে অভিযান চালিয়ে মাটি খুঁড়ে গ্যাসের অবৈধ লাইনের অস্তিত্ব বের করার পাশাপাশি গ্যাস ব্যবহারের সরঞ্জাম জব্দ করেন বিজিডিসিএলের দেবিদ্বার এরিয়া কার্যালয়ের প্রকৌশলী কাজী আবু ওবায়েদ।

জানা যায়, মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের ফুলপাড়া আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় বাজারের আরএফএল ডিলার মামুন মিয়া, বড়শালঘর গ্রামের মোমেন মিয়া ও কুলুবাড়ী গ্রামের হাসেম সরকারের ছেলে বিল্লাল সরকারসহ একটি চক্র অবৈধভাবে গ্যাসলাইন ব্যবহার করে পাথর পুড়িয়ে চুন তৈরি করে আসছিল। আবাসিক এলাকায় চুনের কারখানা চালনায় স্থানীয়রা বাধা দিলেও তারা কোনো কর্নপাত না করে উল্টো তাদের হুমকি-ধমকি দিত। বাধা দিলে মামলার ভয় দেখাত। 

রোববার গোপন সংবাদের ভিত্তিতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির দেবিদ্বার এরিয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী কাজী ওবায়েদের নেতৃত্বে ভিজিলেন্স টিম সরেজমিনে অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধ উপায়ে চোরাইভাবে গ্যাস ব্যবহার করার সময় হাতেনাতে ধরতে সক্ষম হন এবং গ্যাসের বিভিন্ন সরঞ্জাম আলামত হিসেবে জব্দ  করেন। এখানে ঝুঁকিপূর্ণভাবে পাঁচটি ফার্নেস লাইনের মাধ্যমে জাতীয় সম্পদ গ্যাস চুরি করে ব্যবহার করে আসছিল এই চক্রটি। 

বিজিডিসিএল দেবিদ্বার এরিয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী কাজী আবু ওবায়েদ বলেন, আমরা চোরাইভাবে গ্যাস ব্যবহার করার সময় হাতেনাতে ধরতে পেরেছি এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সব সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এখানে প্রতিমাসে প্রায় ১০ লাখ টাকার গ্যাস অপচয় করেছে। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি বিধি অনুযায়ী থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।

মুরাদনগর থানার ওসি আনোয়ার হোসেন খান বলেন, বিজিডিসিএলের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!