× UCB Sticker Card
সোমবার, ১৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ১০:১৪ পিএম

সাড়ে ৩ ঘণ্টা পর চট্টগ্রাম-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ১০:১৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সাড়ে ৩ ঘণ্টা পর ময়মনসিংহ চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সচল হয়েছে।

সোমবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি স্টেশন সংলগ্ন এলকায় জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৯টার দিকে বিজয় এক্সপ্রেস ট্রেনটি বিকল্প ইঞ্জিন দিয়ে গৌরীপুর স্টেশনে আনা হলে ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি আঠারবাড়ি স্টেশন সংলগ্ন এলকায় আসতেই হঠাৎ ইঞ্জিনে আগুন থেকে ধোয়ার সৃষ্টি হয়। এতে ইঞ্জিনটি বিকল হয়ে যায়। খবর পেয়ে বিকল্প ইঞ্জিন দিয়ে বিজয় এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর স্টেশনে আনা হয়। বিকল্প ইঞ্জিনে বিজয় এক্সপ্রেস গৌরীপুর স্টেশনে আনা হলে চট্টগ্রাম ময়মনসিংহ যোগাযোগ সচল হয়।

এর আগে একই দিন বেলা সাড়ে ১২টার দিকে জেলা গফরগাঁও উপজেলার পাগলা থানার শহীদনগর পশ্চিম গোলাবাড়ি বাজার এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের হুক ছিড়ে যায়। পরে দুপুর আড়াইটার দিকে ট্রেনের হুক লাগিয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসে। এতে দুই ঘণ্টা ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।

Link copied!