× UCB Sticker Card
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৬:১৬ পিএম

অননুমোদিত রেলক্রসিংয়ে বরযাত্রীর প্রাইভেটকার, ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ল ধান ক্ষেতে

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৬:১৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহে অনুমোদনবিহীন রেলক্রসিংয়ে উঠে পড়া বরযাত্রীর গাড়ীকে ট্রেনের ধাক্কা দেয়ার ঘটনা ঘটেছে। তবে, এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১৬ জুন) দুপুর পৌনে দুইটার দিকে নগরীর সুতিয়াখালি রেলক্রসিং এলাকায় ঢাকা থেকে ময়মনসিংহগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনের সাথে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন বরযাত্রীর গাড়ীকে ট্রেনের ধাক্কা দেয়ার ঘটনাটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নগরীর সুতিয়াখালি এলাকায় একটি অনুমোদনবিহীন রেলক্রসিং আছে। বরযাত্রীর একটি প্রাইভেটকার ওই রেলক্রসিং পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি প্রাইভেটকারটির সামনের অংশে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি পাশের ধান ক্ষেতে পড়ে যায়। প্রাইভেটকারের সামনের অংশ ক্ষতিগ্রস্থ হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রাইভেটকারটিকে ধাক্কা দিয়ে ট্রেনটি ময়মনসিংহ স্টেশনে চলে আসে, ট্রেনের কোন ক্ষতি হয়নি।

ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সচল আছে বলেও জানান তিনি।

Link copied!