× UCB Sticker Card
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৬:৫৩ পিএম

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৬:৫৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আরএমপির চলমান মাদকবিরোধী অভিযানে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

সোমবার (১৫ জুন) রাত আনুমানিক সোয়া ১০টার দিকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্ব শেখপাড়া এলাকা থেকে বাবু, সানি ও আশরাফুলকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার উপশহর ২নং সেক্টর এলাকার মো. আতোয়ারের ছেলে মো. বাবু (৩০); কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম শেখপাড়া গ্রামের মৃত সোহেলের ছেলে মো. সানি (১৯) এবং বোয়ালিয়া থানার উপশহর ২নং সেক্টর এলাকার মৃত আমজাদ মোল্লার ছেলে মো: আশরাফুল (৫৫)।

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদকদ্রব্য সংগ্রহ করে মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিল।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Link copied!