× UCB Sticker Card
বুধবার, ১৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৬:৫৫ পিএম

শুল্ক ফাঁকি দিয়ে আনা ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৬:৫৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের পাগলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ওষুধ ও প্রসাধনী সামগ্রী জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৪টার দিকে নারায়ণগঞ্জের পাগলা বাজার সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন পাগলার সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনক তিনটি ভ্যানগাড়িতে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা প্রায় ১ কোটি ৪৭ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ওষুধ ও প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা মালামাল বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

রূপালী বাংলাদেশ

Link copied!