ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পৃথক দুইটি অভিযানে একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান এবং অন্য একটি অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
প্রথম ঘটনা, মঙ্গলবার (১৬ জুন ২০২৬) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং শৈলকুপা থানা পুলিশের যৌথ অভিযানে গাঁজা সেবনের অভিযোগে মধু দাশ (৩২), পিতা— মন্টু দাশ, সাং— বাজারপাড়া, থানা— শৈলকুপাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
প্রশাসন সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
অপরদিকে একই দিনে শৈলকুপা থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ১০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মো. মুন্না শেখ (১৯), পিতা— মনিরুল শেখ, সাং— ফাজেলপুর, থানা— শৈলকুপা, জেলা— ঝিনাইদহকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদক উদ্ধার করা হয় এবং আটককৃতের বিরুদ্ধে শৈলকুপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন