× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ১০:২৩ পিএম

নান্দাইলে মাদক ব্যবসায়ীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ১০:২৩ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে মাদক ব্যবসার অভিযোগে উজ্জ্বল মিয়া নামের এক ব্যক্তির বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১৯ জুন) দুপুরে উপজেলার আচারগাঁও ইউনিয়নের গারুয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, আনন্দ বাজার সংলগ্ন এলাকায় উজ্জ্বল মিয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক বিক্রি করা হয় বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, দূরদূরান্ত থেকে মাদকসেবী ও ক্রেতারা ওই বাড়িতে আসতেন। এ ছাড়া সেখানে অসামাজিক কর্মকাণ্ডও পরিচালিত হতো।

স্থানীয়রা জানান, বহুবার সতর্ক করা এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে অবহিত করার পরও পরিস্থিতির কোনো পরিবর্তন না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়। এরই ধারাবাহিকতায় জুমার নামাজের পর শত শত মানুষ উজ্জ্বল মিয়ার বাড়িতে গিয়ে ভাঙচুর চালায়। একপর্যায়ে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার সময় বাড়ির লোকজন দ্রুত সেখান থেকে সরে যান।

অভিযুক্তের প্রতিবেশী আমিনুল ইসলাম বলেন, ‘জুমার নামাজের পর বিপুলসংখ্যক লোকজন বাড়িটিতে হামলা চালায়। পরে ভাঙচুরের পর কে বা কারা আগুন লাগিয়ে দেয়। আমি ঘটনাস্থলে গিয়ে ভিডিও ধারণ করেছি।’

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোথাও তথ্য পেলে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া গ্রহণযোগ্য নয়।’

রূপালী বাংলাদেশ

Link copied!