× UCB Sticker Card
শনিবার, ২০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ১০:৪৯ পিএম

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪৭

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ১০:৪৯ পিএম

ফাইল ছবি (সংগৃহীত)

ফাইল ছবি (সংগৃহীত)

লেবাননের দক্ষিণাঞ্চল ও বেকা ভ্যালিতে ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। একই সঙ্গে আহত হয়েছেন আরও প্রায় শতাধিক মানুষ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার মধ্যরাতের পর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়।

সরকারি তথ্যমতে, সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে হারুফ এলাকায়। সেখানে হামলায় ৯ জন নিহত হন, যাদের মধ্যে তিনজন নারী রয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন।

আল-দুয়েইর এলাকায় এক নারী ও এক শিশুসহ ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হাবুশ এলাকায় প্রাণ হারিয়েছেন আরও ৭ জন। আরব সালিমে এক শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এছাড়া বালবেকের নিকটবর্তী তাল আবইয়াদ এলাকায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া আল-শারকিয়াহ, কফারসির, নাবাতিয়েহ, দেইর আল-জাহরানি, কফার রুম্মান, জেবশিত ও আশপাশের আরও কয়েকটি এলাকায় হতাহত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত দেশটিতে প্রায় ৩ হাজার ৯৮০ জন নিহত এবং ১২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা

রূপালী বাংলাদেশ

Link copied!