× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ০৯:০৩ পিএম

দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন করাই সরকারের লক্ষ্য : তথ্য প্রতিমন্ত্রী

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ০৯:০৩ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের মূল লক্ষ্য হলো অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন করা। সমাজের প্রতিটি মানুষ যেন সরকারি সহায়তার সুফল পায়, সে লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে ময়মনসিংহের নান্দাইলে বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে জি আর চাল, হতদরিদ্রদের মাঝে ঢেউটিন এবং প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ৩০ জন হতদরিদ্র পরিবারের মধ্যে ঢেউটিন, ১০ জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইলচেয়ার এবং ১৫টি প্রতিষ্ঠানের মাঝে জিআর চাল বিতরণ করেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের মূল লক্ষ্য হলো অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন করা। তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষ যেন সরকারি সহায়তার সুফল পায়, সে লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিতরণ অনুষ্ঠানের আগে প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে ক্লাইমেট স্মার্ট প্রকল্পের কৃষি প্রযুক্তি প্রদর্শনী, তিন দিনব্যাপী ফলমেলা-২০২৬ এবং কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন। 

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈমা সুলতানা।

রূপালী বাংলাদেশ

Link copied!