× UCB Sticker Card
শনিবার, ২০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: জুন ২০, ২০২৬, ১০:০৬ পিএম

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে গৃহিনীর মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: জুন ২০, ২০২৬, ১০:০৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

পার্বত্য খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মারা গেছেন। শনিবার (২০ জুন) বিকেল সোয়া ৫টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের বলিটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্বপ্না সাহা মাটিরাঙ্গা বাজারের ব্যবসায়ী ননী সাহার স্ত্রী। মৃত্যকালে তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে দিকে বাড়ির উঠানে আমস্বত্ব শুকানোর জন্য যান গৃহকর্তী স্বপ্না সাহা। এসময় কোন কিছু বুঝে ওঠার আগেই বাড়ির উঠানে থাকা নারিকেল গাছ ভেঙে পড়ে তার শরীরের ওপরে। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নারিকেল গাছ ভেঙে পড়ে গৃহিনীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, সিনিয়র সহসভাপতি নারায়ণ ত্রিপুরা ও সনাতন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি স্বপন কান্তি পালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় নিহতের পরিবারের সদস্যদের সমবেদনা জানান মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল।

মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিল্টন ত্রিপুরা বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ শাহেদ উদ্দিন বলেন, নারিকেল গাছ ভেঙে পড়ে গৃহিনীর মৃত্যুর বিষয়টি শুনেছি। এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি।

Link copied!