× UCB Sticker Card
রবিবার, ২১ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০১:১৫ পিএম

রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যা, ‘মাস্টারমাইন্ড’ আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০১:১৫ পিএম

গ্রেপ্তারকৃত মো. আইয়ুব। ছবি : রূপালী বাংলাদেশ

গ্রেপ্তারকৃত মো. আইয়ুব। ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজারে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জড়িত অস্ত্রধারীদের অন্যতম পরিকল্পনাকারী (মাস্টারমাইন্ড) হিসেবে অভিযুক্ত মো. আইয়ুবকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

জানা গেছে, নিহত যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছিল। এরই অংশ হিসেবে র‍্যাবের একটি দল রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দুর্ছড়ি এলাকায় বিশেষ অভিযান চালায়।

অভিযানে মো. আইয়ুব (পিতা: আব্দুল মোনাফ) নামে অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তিনি হত্যাকাণ্ডে জড়িত অস্ত্রধারীদের অন্যতম মূল পরিকল্পনাকারী।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, র‍্যাবের অভিযানে মো. আইয়ুবকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, চট্টগ্রামের রাউজানের পাহাড়তলী চৌমুহনী বাজারে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!