পাবনার ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকারসহ দুইটি বগি লাইনচ্যুত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেল বাইপাস রেল স্টেশনের অদূরে পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার এক ঘন্টা পর বিকেল পাঁচটার দিকে লাইনচ্যুত হওয়া পাওয়ার কার এবং একটি বগি রেখে ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায়।
পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা আলম জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকারসহ দুইটি বড়ি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত হওয়া ওই পাওয়ারকার এবং একটি যাত্রীবাহী কোর্স রেখে ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে গেছে। ঘটনাস্থলে ঢাকা গামী লালমনি এক্সপ্রেস ট্রেন থেমে আছে। বিকল্প পথে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক আছে। উদ্ধার কার্যক্রম চলছে, দ্রুত উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল এই লাইনে স্বাভাবিক হবে।
এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ভূঁইয়াকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন