× UCB Sticker Card
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০১:৫৩ পিএম

আলমডাঙ্গা বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০১:৫৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গা আলমডাঙ্গা পৌরসভার দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার স্থায়ী সমাধানে ফজলুল হক খাল খননের জন্য জায়গা পরিদর্শন করেছেন  জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান। পরিদর্শন শেষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।  

মঙ্গলবার সকালে আলমডাঙ্গা পৌর এলাকার পশুহাট থেকে ৩ কিলোমিটার ফজলুল হক খালের দখল হওয়া বিভিন্ন জায়গা পরিদর্শন করেন তিনি। 

এ সময় তিনি বলেন, আলমডাঙ্গা পৌর শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যা সমাধানে ফজলুল হক খাল পুনঃখনন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই খালটি শুধু একটি পানি নিষ্কাশনের পথ নয়, এটি পৌরবাসীর স্বস্তি ও পরিবেশ রক্ষার অন্যতম মাধ্যম। দীর্ঘদিন খালটি ভরাট ও দখলের কারণে স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। আমরা চাই, সংশ্লিষ্ট সব বিভাগের সমন্বয়ে দ্রুত সময়ের মধ্যে খাল পুনঃখননের কাজ শুরু হোক এবং এটি স্থায়ীভাবে সংরক্ষণ করা হোক।

জনগণের স্বার্থে এই প্রকল্প বাস্তবায়নে জেলা পরিষদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ সহযোগিতা করবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি জলাবদ্ধতামুক্ত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য আলমডাঙ্গা গড়ে তুলতে সক্ষম হব।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  পৌর প্রশাসক শাহীনুর আক্তার, উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ, পৌর সভার নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা, উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম প্রমুখ।

রূপালী বাংলাদেশ

Link copied!