× UCB Sticker Card
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০৪:৩৭ পিএম

রূপগঞ্জে সড়কে দুর্ঘটনা রোধে স্পিড ব্রেকার স্থাপনের দাবিতে মানববন্ধন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০৪:৩৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন-ছনপাড়া সড়কে ঘন ঘন সড়ক দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ স্থানে স্পিড ব্রেকার স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার কাঞ্চন-ছনপাড়া সড়কের স্বর্ণখালী এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, অভিভাবক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কাঞ্চন-ছনপাড়া সড়কটি একটি ব্যস্ততম সড়ক। রাজধানী ঢাকা থেকে নরসিংদী ও সিলেটগামীসহ বিভিন্ন রুটের যানবাহন নিয়মিত এ সড়ক ব্যবহার করে। সড়কের দুই পাশে রয়েছে ঘনবসতিপূর্ণ এলাকা এবং একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু গুরুত্বপূর্ণ স্থানে স্পিড ব্রেকার না থাকায় যানবাহন অতিরিক্ত গতিতে চলাচল করে, ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনায় ইতোমধ্যে কয়েকজনের প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, স্থানীয় বাসিন্দা ও কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত সড়কের ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ স্থানে স্পিড ব্রেকার নির্মাণের উদ্যোগ নেওয়া জরুরি। এ বিষয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে ভোলাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু বলেন, বেপরোয়া গতিতে যানবাহন চলাচলের কারণে স্থানীয় নারী-পুরুষ ও শিক্ষার্থীরা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছেন। তিনি সড়কের গুরুত্বপূর্ণ স্থানে দ্রুত স্পিড ব্রেকার স্থাপনের জন্য উপজেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!