সুনামগঞ্জের জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কে নলজুর নদীর উপর দৃষ্টি নন্দন আর্চ ব্রীজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১ টায় ফলক উন্মোচন ও ফিতা কেটে ব্রীজের নির্মান কাজের উদ্বোধন করেন সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
তিনি বলেন, জগন্নাথপুরবাসীর জন্য আজ আনন্দের দিন। এই দৃষ্টিনন্দন ব্রীজ এই উপজেলাকে সুন্দর্য্য বর্ধিত করেছে। জনগনের কাংখিত প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ। পর্যায়ক্রমে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় জনগনের প্রত্যাশিত উন্নয়ন তরান্বিত করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দীন ও উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা ও পিপি মল্লিক মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপি নেতা আনছার উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, জেলা বিএনপি নেতা এডভোকেট জিয়াউর রহিম শাহিন, উপজেলা বিএনপি নেতা এম এ মুকিত, লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব জামাল উদ্দিন আহমদ, উপজেলা বিএনপি নেতা আব্দুছ সোবহান, সৈয়দ মোসাব্বির আহমদ, জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন মিটু, বিএনপি নেতা তকবুর মিয়া, দিলু মিয়া, মো. আবু লেইছ, জমিল মিয়া, ফারুক আহমদ, আনকার মিয়া, নিজাম উদ্দিন, হাবিল মিয়া, সুহেল আমিন, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, মামুনুর রশীদ, জাবির আহমদ, নাসিম হোসাইন রুহেল, শাহিন তালুকদার প্রমূখ।
উল্লেখ্য, এই ব্রীজটি ২০২২-২০২৩ অর্থবছরে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রীজটি এ বছরের গেল মাসে সম্পন্ন করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন