× UCB Sticker Card
শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০১:০০ এএম

সরকারি দপ্তরে ছাত্রদল নেতার হুমকি, ইউএনওর ভিডিও বার্তা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০১:০০ এএম

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা। ছবি: সংগৃহীত

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সতর্কতামূলক ভিডিও বার্তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা। তবে এ ঘটনায় কোনো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) না হওয়ায় স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এদিকে ঘটনার প্রতিবাদ এবং নিরাপত্তার দাবিতে পরদিন পিআইও কার্যালয়ে তালা ঝুলিয়ে কর্মবিরতি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা। এতে বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে আসা মানুষ ভোগান্তিতে পড়েন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৪ জুলাই) গৌরীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে যান পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রিশাদ। তিনি নিজের এলাকার একটি সড়ক উন্নয়ন প্রকল্প এবং সরকারি বরাদ্দ-সংক্রান্ত তথ্য জানতে চান। এ সময় অফিস সহকারীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।

অফিস সহকারীর অভিযোগ, প্রয়োজনীয় অনুমতি ছাড়া দাপ্তরিক তথ্য দেওয়া সম্ভব নয় বলে জানালে রিশাদ ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

ঘটনার পরও দৃশ্যমান কোনো আইনি ব্যবস্থা না নেওয়ায় বুধবার (১৫ জুলাই) সকালে পিআইও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেন এবং অফিসে তালা ঝুলিয়ে দেন।

এরই মধ্যে বৃহস্পতিবার ইউএনও আফিয়া আমীন পাপ্পা কয়েকজন গণমাধ্যমকর্মীকে তার কার্যালয় থেকে ভিডিও বার্তা দেন। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। ভিডিও বার্তায় তিনি সরকারি কাজে বাধা দেওয়া এবং সরকারি কর্মকর্তাদের হুমকি না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে ১৮৬০ সালের দণ্ডবিধির ১৮৭ ও ১৮৮ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে অভিযুক্ত পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রিশাদ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, কোনো কর্মকর্তা-কর্মচারীকে হুমকি দেওয়া হয়নি।

বরং এলাকার একটি সড়কের অনিয়ম এবং সরকারি সেলাই মেশিন বিতরণে অনিয়মের বিষয়ে জানতে তিনি পিআইও ও ইউএনও কার্যালয়ে গিয়েছিলেন। এসব অনিয়ম তুলে ধরায় তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে ইউএনও আফিয়া আমীন পাপ্পা ভিডিও বার্তা দেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে সবাইকে সতর্ক করা হয়েছে। এরপরও কেউ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন বা কাজে বাধা দিলে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তবে হুমকির অভিযোগে কোনো জিডি বা মামলা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই রকম পরিস্থিতি এখনো তৈরি হয়নি।

কর্মচারীদের নিরাপত্তাহীনতার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

রূপালী বাংলাদেশ

Link copied!