× UCB Sticker Card
শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০২:৫০ এএম

মাদক কারবারের অভিযোগ, মা-ছেলের বসতবাড়িতে ভাঙচুর ও আগুন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০২:৫০ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় মাইকে ঘোষণা দিয়ে মাদক কারবারের অভিযোগে এক ব্যক্তির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। ভাঙচুর ও অগ্নিসংযোগের আগে অভিযুক্ত পারভেজ মিয়া (২৫) ও তার মা পারভীন আক্তারকে (৪০) স্থানীয়রা আটক করেন।

আটক পারভেজ মিয়া আওলাতলী গ্রামের জামাল উদ্দিন ওরফে জামাল ড্রাইভারের ছেলে। পারভীন আক্তার তার মা।

শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আওলাতলী গ্রামে মাদক ব্যবসার অভিযোগে অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে আওলাতলী মধ্যপাড়া (পুরাতন) জামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ একত্রিত হন। পরে মাদক কারবারের অভিযোগে পারভেজ মিয়া ও তার মা পারভীন আক্তারকে আটক করে ভালুকা মডেল থানা-পুলিশের কাছে সোপর্দ করেন।

পরে পুলিশ আসার আগেই বিক্ষুব্ধ জনতা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। বাড়িতে আগুন ধরিয়ে দিলে তিনটি পাকা বসতঘর, চারটি টিনশেড ঘর, একটি রান্নাঘর এবং বাড়ির পাশে রাখা একটি মোটরসাইকেল পুড়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পারভেজ ও তার পরিবারের সদস্যরা এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিলেন। এ নিয়ে একাধিকবার সামাজিকভাবে সতর্ক করা হলেও তারা মাদক ব্যবসা বন্ধ করেননি। এতে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ তৈরি হয়। শুক্রবার সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আশপাশের কয়েকটি গ্রামের মানুষকে একত্রিত করা হয়। পরে প্রায় এক হাজার মানুষ জামাল উদ্দিনের বাড়ির সামনে জড়ো হন। একপর্যায়ে তারা পারভেজ ও তাঁর মাকে আটক করেন।

হবিরবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মকবুল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ীদের কারণে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল। ছোট ছোট ছেলেরা মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। এলাকাবাসীর দাবি, বাড়িতে গিয়ে তারা বিপুল পরিমাণ মাদক পেয়েছেন।

হবিরবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহজাহান বলেন, তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ ছিল। আমরা একাধিকবার সতর্ক করেছি। শুক্রবার সকালে দুই-তিন গ্রামের মানুষ একত্রিত হয়ে তাদের আটক করেন। পরে পুলিশ এসে পারভেজ ও তাঁর মাকে হেফাজতে নেয়। এর আগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদের নির্দেশনায় একটি মাদক নির্মূল কমিটি গঠন করা হয়েছিল।

আওলাতলী মধ্যপাড়া (পুরাতন) জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা শফিকুল ইসলাম বলেন, সারাদেশে মাদক নির্মূলে সরকারের যে উদ্যোগ রয়েছে, তারই অংশ হিসেবে এলাকাবাসী একত্রিত হয়েছে। পরে অভিযুক্তদের বাড়িতে আগুন দেওয়া হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, মাদক ব্যবসার অভিযোগে পারভেজ ও তার মা পারভীন আক্তারকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!