× UCB Sticker Card
বুধবার, ২২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৩:২৭ পিএম

খালের পানি নিষ্কাশন ও নাব্য রক্ষায় জেলা প্রশাসকের পরিদর্শন

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৩:২৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী খাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

বুধবার (২২ জুলাই) সকালে হোসেন্দী এলাকায়  তিনি খালটির বর্তমান অবস্থা, পানি প্রবাহ, নাব্য এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় গৃহীত কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে খালের পানি নিষ্কাশন ব্যবস্থা, নাব্য রক্ষা, প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি পানি নিষ্কাশন ব্যবস্থা কার্যকর রাখতে এবং স্থানীয় জনগণের স্বার্থে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখলাক উল জামিল, গজারিয়া সহকারী কমিশনার (ভূমি) হামিদা মুস্তফা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহম্মদ মুবিনুর রহমানসহ পানি সম্পদ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলার বিভিন্ন খাল, নদী ও পানি নিষ্কাশন ব্যবস্থার ওপর নিয়মিত নজরদারি অব্যাহত রয়েছে। পাশাপাশি জনদুর্ভোগ কমানো এবং টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!