× UCB Sticker Card
বুধবার, ২২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৫:২৩ পিএম

ঝিনাইদহে সুইট হোটেলকে ২ লাখ টাকা জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৫:২৩ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সুইট হোটেল এন্ড রেস্তোরাঁকে ২ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করেন ঝিনাইদহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন।

অভিযানে কাঁচা মাছ ও মাংসের সাথে বাসি গ্রিল ফ্রিজে সংরক্ষণ, দই ও রস মালাইয়ের মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা মূল্য, ওজন ইত্যাদি উল্লেখ না করাসহ বিভিন্ন অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৫৩ ধারা মোতাবেক ২ (দুই) লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

সে সময় জব্দকৃত বাসি গ্রিল, মুরগী ও দইসহ অন্যান্য খাদ্যপণ্য ধ্বংস করা হয়।

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহের সহকারী পরিচালক নিশাত মেহের, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বুলবুল আহমেদ এবং সংশ্লিষ্ট কার্যালয়ের অন্যান্য কর্মচারীবৃন্দ। ভ্রাম্যমাণ আদালতে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশের একটি দল।

রূপালী বাংলাদেশ

Link copied!