× UCB Sticker Card
বুধবার, ২২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৬:০০ পিএম

গাজীপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৬:০০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গাজীপুরের কাশিমপুরে ৯ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নাজিম হুদা (৫০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। 

বুধবার (২২ জুলাই) সকাল ১১ টার সময় মহানগরীর কাশিমপুর উত্তর বারেন্ডা এলাকায় নুর আলমের ভাড়া বাসার ছাঁদে এ ঘটনা ঘটে।

আটককৃত বৃদ্ধ সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার দৌলতপুর গ্রামের মতিয়ারের ছেলে। তিনি ওই এলাকায় মুনসুর এর বাসায় ভাড়া থেকে মুদি দোকান চালাতেন। 

ভুক্তভোগী ওই শিশু বলেন, বুধবার সকাল ১১ টার সময় ওই আংকেলের দোকান থেকে মজা আনতে যাই। মজা নিয়ে আসার সময় তিনি আমার পিছনে পিছনে আমাদের বাসায় আসেন। পরে আমার হাত ধরে ছাঁদে নিয়ে গিয়ে আমার গালে ও ঠোঁটে চুমা দেয়। আমি ডাক চিৎকার করলে আমাকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। তখন আমি ভয়ে কিছু বলব না বলে ছাঁদ থেকে নিচে নেমে আসি। নিচে নামার পর দৌড়ে আম্মুর কাছে গিয়ে সব বলে দেই। আম্মু বাসার পাশে ঝুট গোডাউনে কাজ করছিলেন।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা নাজিম হুদাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। 

গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার উপ- পরিদর্শক (এসআই) আলামিন বলেন, এ ঘটনায় নাজিম হুদাকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!