× UCB Sticker Card
বুধবার, ২২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৫:৪৩ পিএম

ধর্ষণের অভিযোগে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রেপ্তার

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৫:৪৩ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের হাসাননগর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিনের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, ঘটনাটি ৩–৪ দিন আগে ঘটে। পরে পরিবারের পক্ষ থেকে বুধবার (২২ জুলাই) বোরহানউদ্দিন থানায় অভিযোগ করা হলে পুলিশ অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে।

পরিবারের অভিযোগ, ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় নেতারা রাতে ভুক্তভোগীর দাদা-দাদির বাড়িতে গিয়ে সমঝোতার প্রস্তাব দেন এবং ১০ হাজার টাকা দিতে চান। তবে পরিবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এর পরদিন সকালে ভুক্তভোগীর আত্মীয়-স্বজন স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় প্রধান শিক্ষককে কয়েকটি কিল-ঘুষি মারার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।

অন্যদিকে অভিযুক্ত প্রধান শিক্ষক মহিউদ্দিন দাবি করেছেন, তিনি কোনো অনৈতিক কাজ করেননি। তার ভাষ্য, স্কুল ফিডিং কর্মসূচির খাবারকে কেন্দ্র করে বহিরাগত লোকজন স্কুলে এসে তার ওপর হামলা চালিয়েছে।

এ ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, মামলা গ্রহণের পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!