সিরাজগঞ্জের কামারখন্দে পরিত্যক্ত ডোবার পানিতে ডুবে তহুরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে বাড়ীর পেছনের একটি পরিত্যক্ত ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তহুরা বেগম উপজেলার কাজীপুরা গ্রামের ইসমাইল হোসেন ওরফে ধলার স্ত্রী।
নিহত তহুরা বেগমের ছেলে ইমরান হোসেন জানান, দীর্ঘদিন ধরে তার মা মানসিক ও শারীরিক নানান জটিল রোগে ভুগছিলেন। বুধবার সকাল ৯টা থেকে মাকে বাড়িতে দেখতে না পেয়ে আশেপাশের বাড়িতে খুঁজতে থাকেন। পরে ঘন্টা খানেক খোঁজাখুঁজির পর বাড়ীর পেছনের একটি পরিত্যক্ত ডোবায় তার বড় ভাই মায়ের জুতা ও ওড়না ভাসতে দেখে। পরে সেখানে নেমে মাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
এ বিষয়ে কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) বাবুল আকতার জানান, গণমাধ্যমকর্মীদের মাধ্যমে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন