× UCB Sticker Card
বুধবার, ২২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৪:০৫ পিএম

ধুনটে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৪:০৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বগুড়ার ধুনটে ১৫০ গ্রাম গাঁজাসহ সাহারা বেওয়া (৫২) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরে উপজেলার গোসাইবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাহারা বেওয়া ওই গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোসাইবাড়ি গ্রামে মাদকদ্রব্য বেচাকেনার তথ্য পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাহারা বেওয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, গাঁজাসহ গ্রেপ্তারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের পরে বুধবার দুপুরে আসামিকে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!