× UCB Sticker Card
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৯:৩০ পিএম

বিজিবি-র‌্যাবের যৌথ অভিযানে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৯:৩০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাব-৯-এর যৌথ অভিযানে প্রায় সোয়া ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় ঔষধ, শাড়ি ও বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলার হেতিমগঞ্জ এলাকায় পরিচালিত ওই অভিযানে একটি পরিত্যক্ত কাভার্ড ভ্যান থেকে মালিকবিহীন অবস্থায় এসব পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ৩ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৫০ টাকা।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন বৃহস্পতিবার (২৩ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) ও র‌্যাব-৯, সিলেটের সমন্বয়ে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, অভিযান চলাকালে টহল দল একটি সন্দেহজনক কাভার্ড ভ্যানকে থামানোর সংকেত দিলে চালক আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গাড়িটি ফেলে দ্রুত পালিয়ে যান। পরে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, শাড়ি ও বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

অধিনায়ক আরও জানান, জব্দকৃত পণ্যের মধ্যে বিভিন্ন ধরনের ভারতীয় ঔষধ, শাড়ি এবং কসমেটিকস রয়েছে। এসব পণ্যের মোট আনুমানিক সিজারমূল্য ৩ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৫০ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন বলেন, সীমান্ত দিয়ে অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবি আভিযানিক কার্যক্রমের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করেছে। দেশের অর্থনীতি, জনস্বাস্থ্য ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, বিজিবি ও র‌্যাবের এই সফল যৌথ অভিযান চোরাচালানবিরোধী কার্যক্রমের ধারাবাহিকতার অংশ। সীমান্ত এলাকায় অবৈধ পণ্য প্রবেশ রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!