× UCB Sticker Card
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৮:৩৫ পিএম

মাদার নদীর ওপর পাকা ব্রিজের দাবিতে শ্যামনগরে এলাকাবাসীর মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৮:৩৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

দীর্ঘদিনের অবহেলা ও জীবনের ঝুঁকি নিয়ে  চলাচলের একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোর বদলে একটি পাকা ব্রিজের দাবিতে মানববন্ধন করেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সাধারণ মানুষ।

​বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৪টায় উপজেলার রমজাননগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন ইউপি সদস্য মো. আনারুল ইসলামের বাড়ি সংলগ্ন মাদার নদীর পাড়ে ‘রমজাননগর ইউনিয়নের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​মানববন্ধনে স্থানীয় বক্তারা আক্ষেপ প্রকাশ করে বলেন, রমজাননগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড, নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এবং কৈখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজার হাজার মানুষ বছরের পর বছর ধরে নড়বড়ে এই বাঁশের সাঁকো দিয়ে জীবনের চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। প্রতিদিন ১০৪ নম্বর লক্ষ্মীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরবনগর দারুল উলুম বালিকা দাখিল মাদ্রাসা, রমজাননগর তোফাজ্জেল হোসেন মাধ্যমিক বিদ্যালয় ও গহর আলম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সহ আশপাশের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকেরা এই সাঁকো দিয়েই যাতায়াত করতে বাধ্য হচ্ছেন।

​এলাকাবাসী আরও জানান, রমজাননগর বদ্দি পাড়ায় খাবার পানির সুব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে নূরনগর ইউনিয়নের হরিনাগাড়ী গ্রামে অবস্থিত জেলা পরিষদের দিঘি থেকে এই সাঁকো পার হয়েই সুপেয় পানি সংগ্রহ করতে হয়। এছাড়া কোনো মুমূর্ষু রোগী বা প্রসূতি নারীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে এ সাঁকোর কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্তমানে সাঁকোটি একেবারে বেহাল অবস্থায় থাকায় প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে, যা যেকোনো মুহূর্তে বড় ধরনের প্রাণহানির কারণ হতে পারে।

​মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে মাদার নদীর ওপর একটি টেকসই পাকা ব্রিজ নির্মাণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

​কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গ্রাম্য চিকিৎসক কিরণ চন্দ্র পরমাণ্য, মো. রেজাউল ইসলাম, শেখ মিজানুর রহমান, মো. মুনছুর গাইন, রমেশ চন্দ্র মন্ডল, ফজিলা খাতুন, মোছা. রাবেয়া খাতুন, গহর আলম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মো. আলামিন হোসেন এবং সোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বাঁধন মন্ডলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রূপালী বাংলাদেশ

Link copied!