× UCB Sticker Card
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৮:০৮ পিএম

কাশ্মীরে পুলিশের ব্যাপক ধরপাকড়, ২ হাজার আটক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৮:০৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতের জম্মু-কাশ্মীরজুড়ে অভিযানে প্রায় ২ হাজার মানুষকে আটক করেছে পুলিশ। এক পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনার পর এই ব্যাপক অভিযান শুরু করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তাকারী চক্র শনাক্ত করা এবং তাদের নেটওয়ার্ক দুর্বল করাই অভিযানের মূল লক্ষ্য বলে জানিয়েছে পুলিশ।

বুধবার দুপুরে অনন্তনাগের একটি জনবহুল বাজার এলাকায় দায়িত্ব পালনের সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন পুলিশ সদস্য আশিক হুসেইন কুরেশি। এ ঘটনার পরই নিরাপত্তা বাহিনী সক্রিয় হয়ে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্রীনগরসহ কাশ্মীরের একাধিক জেলায় একযোগে তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানে শ্রীনগর থেকে প্রায় ৭০০ জন, বুদগাম থেকে ২০০ জন, বারামুলা থেকে ১৭৮ জন এবং গান্দেরবাল থেকে ১০০ জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের পরিচয় যাচাই ও জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তে কারও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

সূত্র: এনডিটিভি

রূপালী বাংলাদেশ

Link copied!