× UCB Sticker Card
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৭:৫৮ পিএম

অসুস্থতার মাঝেও আন্দোলনে ফেরার ঘোষণা ককরোচ প্রধানের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৭:৫৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে চলমান বিক্ষোভে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। তবে শারীরিক অসুস্থতা সত্ত্বেও আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়ে তিনি বলেছেন, সাময়িক বিশ্রামের পর আবারো প্রতিবাদ কর্মসূচিতে ফিরবেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় অভিজিৎ দীপক জানান, উচ্চ জ্বর ও শরীরের বিভিন্ন অংশে ব্যথা থাকা সত্ত্বেও ব্যথানাশক ওষুধ গ্রহণ করে তিনি আন্দোলনে সক্রিয় ছিলেন। কিছু সময়ের জন্য বিরতি নিলেও বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই বিক্ষোভস্থলে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অভিজিৎ দীপকেসহ একদল আন্দোলনকারী তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বুধবার রাতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি পুলিশের বিরুদ্ধে কঠোর আচরণের অভিযোগ করেন।

তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিক্ষোভকারীরা পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। এ সময় আন্দোলনকারীদের একটি অংশ পুলিশকে লক্ষ্য করে পাথর ও বোতল ছুড়েছিল বলে অভিযোগ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নিতে বিশেষ দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের তরুণদের ভবিষ্যৎ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এ ঘটনায় জড়িত কোনো ব্যক্তিকেই ছাড় দেওয়া হবে না।

প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে সমর্থন জানিয়েছে ক্ষমতাসীন জোট এনডিএ এবং বিজেপির শীর্ষ নেতারা।

রূপালী বাংলাদেশ

Link copied!