× UCB Sticker Card
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৭:৩৯ পিএম

ভারতে বিক্ষোভকারী শিক্ষার্থীদের মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিল পুলিশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৭:৩৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের মিথ্যা মাদক মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। অভিযোগের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ।

সম্প্রতি শিবাজি পার্ক, চেম্বুর, আজাদ ময়দানসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে একাধিক বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মুম্বাই কংগ্রেস প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, পুলিশের একটি ভ্যানে থাকা এক কর্মকর্তা কয়েকজন তরুণকে ভবিষ্যতে আর কোনো বিক্ষোভে অংশ না নেওয়ার জন্য সতর্ক করছেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, তারা আবার আন্দোলনে যোগ দিলে তাদের জীবন নষ্ট করে দেওয়া হবে।

ভিডিওতে আরও শোনা যায়, ওই পুলিশ সদস্য দাবি করছেন যে, বিক্ষোভকারীদের ব্যাগে মাদকদ্রব্য রেখে তাদের বিরুদ্ধে ভুয়া মামলা সাজানো হতে পারে। তিনি বলেন, ব্যাগে ৫০ গ্রাম করে ‘পাউডার’ রেখে দিলেই তাদের জীবন বিপর্যস্ত হয়ে যাবে।

ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত পুলিশ সদস্যকে তার বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভিডিওতে আরও দেখা যায়, কয়েকজন তরুণকে একটি পুলিশ ভ্যানে তোলা হয়েছে। ধারণা করা হচ্ছে, বিক্ষোভস্থল থেকে তাদের আটক করার পর ওই কথোপকথনটি হয়।

এদিকে, মুম্বাই কংগ্রেস বলেছে, অভিযোগগুলো সত্য প্রমাণিত হলে তা শুধু শিক্ষার্থীদের ভয়ভীতি দেখানোর ঘটনা নয়, বরং গণতান্ত্রিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর গুরুতর আঘাত। তাদের মতে, শিক্ষার্থীদের প্রশ্ন বা প্রতিবাদের জবাব হুমকি দিয়ে নয়, বরং জবাবদিহিতার মাধ্যমে দেওয়া উচিত।

এর পাশাপাশি, সাম্প্রতিক বিক্ষোভ মোকাবিলায় মুম্বাই পুলিশের কিছু পদক্ষেপ নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে বিক্ষোভকারীদের ডিজিটাল নজরদারিতে রাখা এবং তাদের বাড়িতে গিয়ে সতর্ক করার অভিযোগ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

সূত্র: এনডিটিভি

রূপালী বাংলাদেশ

Link copied!