× UCB Sticker Card
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৭:০৫ পিএম

ধর্ষণ মামলায় গ্রেপ্তার এনসিপি নেতা জয় বহিষ্কার

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৭:০৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য আফতাব মজুমদার জয়কে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে নগর এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশনায় তাকে বহিষ্কারের চিঠি দেওয়া হয়।

নগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় বলেন, ‘আফতাব মজুমদারের বিরুদ্ধে দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত ভিডিও ফুটেজ আমাদের হাতে এসেছে। অভিযোগের সত্যতা পাওয়ায় দলের গঠনতন্ত্র অনুযায়ী জরুরি সিদ্ধান্তে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।’

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় এক কলেজছাত্রী আফতাবের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। ওই মামলায় বুধবার রাতে নগরীর হালিশহর বিডিআর মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার আফতাব মজুমদার জয় (২৮) নগরীর খুলশী থানার ওয়ারলেস কলোনি এলাকার মোহাম্মদ আবছারের ছেলে।

ভুক্তভোগী, চট্টগ্রাম নগরীর একটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ১৯ বছর বয়সী ছাত্রী। অভিযোগে তিনি বলেন, ফেসবুকে পরিচয়ের পর বিয়ের আশ্বাস দিয়ে গত ১৪ জুলাই রাতে বহদ্দারহাটের একটি হোটেলে নিয়ে তাকে ধর্ষণ করেন আফতাব। ঘটনার পর তিনি সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। পরে ভুক্তভোগী জানতে পারেন, আফতাব বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে।

উল্লেখ্য, এনসিপিতে যোগ দেওয়ার আগে আফতাব চট্টগ্রাম মহানগর যুবশক্তির সংগঠক পদে দায়িত্ব পালন করতেন। গত ১৪ মে ঘোষিত এনসিপির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটিতে তাকে সদস্য করা হয়েছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!