× UCB Sticker Card
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৬:০৪ পিএম

সিভাসু অফিসার সমিতির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৬:০৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) অফিসার সমিতির প্রীতি ফুটবল ম্যাচ।

বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফুটবল ম্যাচের উদ্বোধন করেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।

এই সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, পরিচালক (অর্থ ও হিসাব) মো. আবুল কালাম, প্রধান প্রকৌশলী অচিন্ত কুমার চক্রবর্ত্তী, সিভাসু অফিসার সমিতির সভাপতি খলিলুর রহমান ও সাবেক সভাপতি মো. ইয়াছিন চৌধুরী, ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. কাজী রোখসানা সুলতানা এবং অফিসার সমিতিরি সাধারণ সম্পাদক মো. জামাল হোসেনসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অত্যন্ত প্রাণবন্ত এবং আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয় অফিসারদের দুটি টিম-ফ্যালকন একাদশ ও ঈগল একাদশ। খেলায় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ফ্যালকন একাদশকে ৬-৫ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঈগল একাদশ।

ঈগল একাদশের টিম ম্যানেজার ছিলেন অফিসার সমিতির সভাপতি খলিলুর রহমান এবং ফ্যালকন একাদশের টিম ম্যানেজার ছিলেন অফিসার সমিতির সাবেক সভাপতি মো. ইয়াছিন চৌধুরী।

খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ উভয় দলকে ট্রফি প্রদান করা হয়। এছাড়া, চ্যাম্পিয়ন এবং রানার্সআপ উভয় দলের সকল খেলোয়াড়কে প্রদান করা হয় পদক ও অন্যান্য পুরস্কার।

খেলার শুরুতে উভয় টিমের সাথে ফটোসেশনে অংশ নেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

রূপালী বাংলাদেশ

Link copied!