× UCB Sticker Card
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৭:২৯ পিএম

সালমান খানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিলেন আলিয়া ভাট

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৭:২৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা-সংক্রান্ত অনিয়মের বিরুদ্ধে দিল্লিতে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামের প্রশংসা করেন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

নিজের বার্তায় আলিয়া জানান, সাম্প্রতিক কয়েকটি দিন তাকে যেমন ব্যথিত করেছে, তেমনি নতুন আশারও জন্ম দিয়েছে। তার মতে, আন্দোলনে অংশ নেওয়া প্রতিটি শিক্ষার্থীর পেছনে রয়েছে একটি স্বপ্ন, একটি পরিবারের প্রত্যাশা এবং দীর্ঘদিনের ত্যাগের গল্প। তারা শুধু নিজেদের অধিকারের জন্য নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও ন্যায়সংগত একটি শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেও লড়াই করছে।

আলিয়া আরও বলেন, জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতে শিক্ষার্থীদের এই অবস্থান সমাজকে মনে করিয়ে দেয় যে তরুণদের কণ্ঠস্বরকে গুরুত্বের সঙ্গে শোনা জরুরি। তাদের সাহস ও দৃঢ় মনোভাব ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, দেশের আগামী দিনের নেতৃত্ব যাদের হাতে থাকবে, তাদের কথা মনোযোগ দিয়ে শোনা এখন সময়ের দাবি।

এর আগে একই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন বলিউড তারকা সালমান খান। তবে শান্তিপূর্ণভাবে শুরু হওয়া বিক্ষোভ পরবর্তীতে সহিংসতায় রূপ নেওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে প্রশ্নপত্র ফাঁসকে অত্যন্ত গুরুতর সমস্যা উল্লেখ করে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জানান তিনি।

সূত্র: এনডিটিভি

রূপালী বাংলাদেশ

Link copied!