× UCB Sticker Card
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৮:২৪ পিএম

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৮:২৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতে মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের কঠোর ব্যবহারের প্রতিবাদে শুক্রবার (২৪ জুলাই) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটি তাদের কর্মী-সমর্থক, ছাত্র সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের দেশের বিভিন্ন শহরে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে সিজেপির ‘চলো সংসদ’ কর্মসূচিকে ঘিরে সংঘর্ষ এবং কয়েকটি রাজ্যে বিক্ষোভকারীদের ওপর পুলিশের পদক্ষেপের প্রতিবাদেই এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে। দলটির দাবি, এসব ঘটনার পর রাজধানীর বাইরেও আন্দোলন জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আন্দোলনকারীদের অভিযোগ, নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমনে অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে। তবে দিল্লি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংসদ অভিমুখী মিছিলের সময় কিছু বিক্ষোভকারী উত্তেজিত হয়ে ওঠে, পুলিশের ওপর হামলা চালায় এবং সরকারি স্থাপনায় ক্ষয়ক্ষতি করে।

দেশব্যাপী কর্মসূচি সফল করতে সিজেপি স্থানীয় আয়োজকদের জন্য একটি নির্দিষ্ট নির্দেশিকা, প্রচার উপকরণ এবং স্মারকলিপির নমুনা সরবরাহ করেছে। নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত স্থানে জমায়েত হয়ে শিক্ষার্থীদের দাবিগুলো তুলে ধরতে হবে, সাম্প্রতিক আন্দোলনে পুলিশের আচরণের শিকার হওয়া ব্যক্তিদের প্রতি সংহতি জানাতে হবে এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিতে হবে।

এর আগে গত ২০ জুন দিল্লির যন্তর মন্তরে মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রতিবাদ শুরু হয়। আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং ঘটনার পূর্ণাঙ্গ জবাবদিহি দাবি করেন। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুক অনশন শুরু করলে বিক্ষোভ আরও বিস্তৃত আকার নেয়।

সূত্র: ইন্ডিয়া টুডে

রূপালী বাংলাদেশ

Link copied!