× UCB Sticker Card
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ১০:৩৭ এএম

সোনারগাঁয়ে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ১ আহত ৪

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ১০:৩৭ এএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিয়ন্ত্রণহীন মালবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হন।

​মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে মহাসড়কের ঢাকামুখী লেনের সোনাখালী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ​নিহত মায়া আলম (৪০) মৃত মজিবুর রহমানের ছেলে।

তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। তিনি ভোলা জেলার স্থায়ী বাসিন্দা হলেও পরিবার নিয়ে সোনাখালী বারাকপুর এলাকায় ভাড়া থাকতেন।

​আহতরা হলেন- সোনাখালী এলাকার আলিনুর (২৫) ও সুরুজ মিয়া (৩০), বাপলুপুর এলাকার শহিদ (২৮) এবং সোনারগাঁজী এলাকার টিকা খান (৩৫)। তাদের উদ্ধার করে স্থানীয় বারাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সোনাখালী এলাকায় মহাসড়কের পাশে একটি অটোরিকশা দাঁড়িয়ে যাত্রী তুলছিল। এ সময় ঢাকামুখী একটি দ্রতগামী মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং পাশে দাঁড়িয়ে থাকা পথচারী মায়া আলম ঘটনাস্থলেই মারা যান। ​খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। 

কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট আওলাদ হোসেন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

রূপালী বাংলাদেশ

Link copied!